সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এক নারী ভক্ত সঞ্জয় দত্তকে দান করেন ৭২ কোটি টাকার সম্পত্তি

এক নারী ভক্ত সঞ্জয় দত্তকে দান করেন ৭২ কোটি টাকার সম্পত্তি

বিনোদন ডেস্ক:-

 

১৯৮১ সালে ‘রকি’ ছবির মাধ্যমে বলিউডে অভিনয় শুরু করেন সঞ্জয় দত্ত। প্রথম ছবির সাফল্যের পর আর তাকে ফিরে তাকাতে হয়নি। ১৩৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি, আর তাঁর একসময়কার ‘চকোলেট বয়’ ইমেজে মুগ্ধ হয়েছেন বহু তরুণী। সঞ্জয়ের মহিলা ভক্তদের সংখ্যা বিরাট। সম্প্রতি এক নারী ভক্তের কাহিনি সামনে এসেছে, যা জানলে আপনিও অবাক হবেন।
 

২০১৮ সালে ঘটে একটি আশ্চর্য ঘটনা। সঞ্জয় দত্তের একনিষ্ঠ ভক্ত নিশা পাতিল, যিনি সঞ্জয়ের বিশাল অনুরাগী ছিলেন, মৃত্যুর আগে তাঁর সম্পত্তির একটি বড় অংশ সঞ্জয়কে দান করার সিদ্ধান্ত নেন। পুলিশ থেকে সঞ্জয় জানেন যে নিশা তার নামে ৭২ কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন। এমনকি তিনি ব্যাঙ্কগুলোকেও চিঠি লিখে জানিয়েছিলেন, তাঁর সমস্ত সম্পত্তি সঞ্জয় দত্তের হাতে তুলে দেওয়া হোক।
 

এই খবর শুনে অবাক হয়ে যান সঞ্জয় দত্ত, কারণ তিনি ব্যক্তিগতভাবে নিশাকে চিনতেন না। তবে, তিনি সেই সম্পত্তি দাবি করেননি, কারণ এটি ছিল নিশার ব্যক্তিগত সিদ্ধান্ত। সঞ্জয় জানান, তিনি এ ধরনের ঘটনায় অভিভূত হয়েছেন এবং এই দানটি তার কাছে অত্যন্ত মূল্যবান।
 

এদিকে, সঞ্জয় দত্ত বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা। ২০২৪ সালে তিনি দক্ষিণী চলচ্চিত্রের জগতেও পা রাখেন। 'কেজিএফ চ্যাপ্টার ২' এবং 'লিও' ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। তিনি প্রযোজক হিসেবেও কাজ করেছেন এবং একাধিক ছবিতে বিনিয়োগ করেছেন। ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্তের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৯৫ কোটি টাকা। প্রতিটি ছবিতে তার পারিশ্রমিক ৮ থেকে ১৫ কোটি টাকা বলে জানা যায়। মুম্বই ও দুবাইতে তাঁর প্রাসাদোপম বাড়ি এবং দামি গাড়ি রয়েছে। তিনি একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক এবং এক ক্রিকেট দলেরও সহ-মালিক।