মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ 

জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা ডাকা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 
রোববার (২১ জানুয়ারি) দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

বিপ্লব বড়ুয়া জানান, আগামীকাল ২২ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে জরুরি সভাটি অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যরা অংশ নেবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই দলটির প্রথম জরুরি সভা।