শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৭:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


র‌্যাব-৭ চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ছয়টি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।

গত রবিবার (২৯ সেপ্টেম্বর), চন্দনাইশ থানাধীন দক্ষিণ বরকল ইউনিয়নের বারৈপাড়ারটেক বাংলাবাজার রোড সংলগ্ন এলাকায় একটি অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে ঝোপের ভেতর একটি পরিত্যক্ত বস্তা পাওয়া যায়। সেখান থেকেই এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে:

  • বাটবিহীন চায়না রাইফেল ১টি
  • বাটবিহীন থ্রি নট থ্রি রাইফেল ১টি
  • কাঠের বাটযুক্ত এয়ারগান ১টি
  • দেশীয় তৈরি একনলা বন্দুক ৩টি
  • তিন রাউন্ড গুলি

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় চট্টগ্রামের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটেছিল। সেই সময়ই এই অস্ত্রগুলো চুরি হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।