বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৭:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত 

নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত 

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


চাঁপাইনবাবগঞ্জ নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিল(নাচোল, গোমস্তাপুর,ভোলাহাট)এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার২২ নভেম্বর সকাল সাড়ে দশটার সময় নাচোল ইলামিত্র সাংস্কৃতিক চর্চা পাঠাগারে সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল রেজার সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, সহ-সভাপতি বিএম রুবেল, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম বাবু, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সামাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন, কার্যনির্বাহী সদস্য সানোয়ার জাহান সুমন ও ইসমাইল হোসেন। সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে গঠনমূলক ১০টি সিদ্ধান্ত গৃহীত হয়। তহবিলের মরহুম সদস্য মুহাম্মদ আলীর সঞ্চয় অর্থ এবং তহবিলের ঘোষণাকৃত অর্থ প্রদানের সিদ্ধান্তের  বিষয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়। 

নাচোল উপজেলার ২'জন ও ভোলাহাট উপজেলার ১'জন নতুন সদস্যকে অত্র তহবিলে সংযুক্ত করার বিষয়টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এবং অপর তিনজন সদস্যকে পর্যবেক্ষণে রাখা হবে, এবং তাদের সকলকে অবহিতকরণ চিঠি পাঠানো হবে। তহবিলের ৩'উপজেলার সদস্যদের নিয়ে ১৪ই ডিসেম্বর, শনিবার ভোলাহাট রামেস্বর মাঠে এক প্রীতি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেয়া হয়। নাচোলের একজন সম্মানিত নির্বাহী সদস্য পদত্যাগ করায় সেই শুন্যপদে নাচোলের সদস্যদের সর্ব সম্মতিক্রমে মনিরুল ইসলামকে নিযুক্ত করা হয়। পরবর্তী মিটিং এর তারিখ ২৮ জানুয়ারি-২০২৫, শনিবার, রহনপুর অফিসে অনুষ্ঠিত হবে। বার্ষিক পুনর্মিলনী অর্থাৎ ফ্যামিলি ডে ২৮শে ডিসেম্বর শনিবার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

গোমস্তাপুর উপজেলায় মেডিকেল চিকিৎসা ক্যাম্প ও নাচোল উপজেলায় চক্ষু শিবির ক্যাম্প আগামী ৩১ডিসেম্বর/২৪ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। তৎপরবর্তী মাদকবিরোধী কনসার্ট সন্ধ্যা ৭টায় করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।