শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৩:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান

গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
 


চাঁপাইনবাবগঞ্জে রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডে একটি মুরগির দোকান ও প্রায় আড়াইশ মুরগি ও হাঁস পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ মার্চ) রাত ১টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহেশপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক। 
 

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিক সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে আগুন দেখতে পেয়ে ছুটে যায় স্থানীয়রা৷ পরে স্থানীয়দের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এর আগেই দোকানঘর ও সেখানে থাকা সমস্ত হাঁস-মুরগি এবং খাবার পুড়ে ছাই হয়ে যায়।
 

ক্ষতিগ্রস্ত দোকান মালিক হাসান আলী বলেন, ঘটনার দিন রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে দোকান লাগিয়ে বাসায় যায়। পরে স্থানীয়রা ফোনে জানায় দোকানে আগুন লেগেছে। তাড়াতাড়ি করে দোকানে এসে দেখি আগুনে পুড়ে দোকানঘর, আসবাবপত্র, হাঁস, মুরগি, খাবার সবকিছু পুড়ে গেছে। সবকিছু তছনছ হয়ে গেল আগুনে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। 
 

অগ্নিকান্ডে ১২৫ পিস বয়লার, ৪০ পিস হাঁস, ছোট প্যারেন্টস মুরগি ১২টি, বড় ৩৬টি, সোনালী ১৮টি ও ১৫টি বড় লেয়ার মুরগি পুড়েছে বলে জানান দোকান মালিক হাসান আলী।  তিনি আরও জানান, অগ্নিকান্ডে ১ লাখ ৪১ হাজার টাকার মুরগি ও ৩১০০ টাকার মুরগির খাবারসহ মোট আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 

স্থানীয় বাসিন্দা আব্দুল আওয়াল জানান, হাসানের মুরগির দোকানের পাশেই আমার জামাকাপড়ের দোকান। অল্পের জন্য আমার দোকান রক্ষা পেয়েছে। স্থানীয় একজন বাসিন্দা জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে ডেকে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানটি দেয়া মাত্র ৬ মাস হলো। ধারদেনা করে দোকান দিয়েছিল। হাঁস, মুরগিসহ দোকানের সবকিছু শেষ হয়ে গেছে। দোকানদার হাসান একেবারেই নিঃস্ব হয়ে গেল। 
 

গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. তাসেম আলী জানান, মুরগির দোকানদার হাসান আলী অনেক দেনাগ্রস্থ হয়ে দোকানটি স্থাপন করেছে কয়েকমাস হলো। কিন্তু গভীর রাতের অগ্নিকান্ডে সব পুড়ে ছাই হয়ে গেছে। ইদের আগে এমন অবস্থা হওয়ায় পথে বসার উপক্রম। স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি হাসানের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। 
 

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন বলেন, এনিয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিক আমাদের নিকট আবেদন করলে তার ব্যবসা প্রতিষ্ঠান পুর্নবাসনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।