শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

খাগড়াছড়ির লক্ষিছড়ি উপজেলা এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সংযোগ রোড় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ, ক্ষিপ্ত স্থানীয় জনতা

খাগড়াছড়ির লক্ষিছড়ি উপজেলা এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সংযোগ রোড় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ, ক্ষিপ্ত স্থানীয় জনতা

মোহাম্মদ করিম,খাগড়াছড়ি প্রতিনিধি:-



খাগড়াছড়ির লক্ষীছড়ি ও চট্টগ্রামের ফটিকছড়িকে সংযুক্তকারী কাঞ্চননগর সড়কের কার্পেটিং কাজে আবারও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বর্ষার বৃষ্টিতে কাদামাখা ভেজা মাটির ওপরেই নিয়মবহির্ভূতভাবে বিটুমিন না দিয়েই পিচ ঢালাই করা হচ্ছে, যা সড়কটির স্থায়িত্বকে প্রশ্নবিদ্ধ করছে।


 

খাগড়াছড়ির লক্ষিছড়ি উপজেলা এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সংযোগ রোড় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ, ক্ষিপ্ত স্থানীয় জনতা


 

স্থানীয়রা জানান, দীর্ঘবছর ধরে সড়কটি সংস্কারের অভাবে ভোগান্তির শিকার হচ্ছিল হাজারো মানুষ। বহু প্রতীক্ষার পর কাজ শুরু হলেও এখন সেই কাজের মান নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন তারা। সাম্প্রতিক সময়ে কয়েকজন যুবক ফেসবুক লাইভে এসে সড়কের কাজের বাস্তব অবস্থা তুলে ধরেন—সেখানে দেখা যায়, সামান্য খোঁচাতেই পিচ ঢালাই উঠে আসছে, মাটির সাথে কোনো সংযুক্তি নেই।
 

এই ফেসবুক লাইভে ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু লোক এসে ওই যুবকদের সঙ্গে বাকবিতণ্ডা ও হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষিপ্ত হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে—নেটিজেনরা বলছেন, “এভাবে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হতে দেওয়া যায় না”, “প্রশাসন কি অন্ধ?”, “মানুষের চোখের সামনেই দুর্নীতি চলছে!”
 

বিক্ষুব্ধ স্থানীয়রা কাজ বন্ধ করে প্রকৃত তদন্ত ও মান যাচাইয়ের দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে। তারা বলেন, “ভবিষ্যতে এই সড়ক আবার ভেঙে গেলে এর দায় কে নেবে?”
 

এদিকে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত এই অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং গুণগতমান নিশ্চিত করে প্রকল্পটি সম্পন্ন করা হোক।