শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৯:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

নববর্ষ উদযাপন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন: র‍্যাব মহাপরিচালক

নববর্ষ উদযাপন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন: র‍্যাব মহাপরিচালক

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সারাদেশে র‍্যাবের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
 

রোববার সকালে রাজধানীর রমনা বটমূল এলাকা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বাংলা নববর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
 

র‍্যাব প্রধান বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবে নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। রমনা বটমূলসহ সকল অনুষ্ঠানস্থলে র‍্যাবের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।”
 

এক প্রশ্নের উত্তরে তিনি চারুকলা এলাকায় আগুন লাগার ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, “এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের কোনো গাফিলতি থাকলে সেটিও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”