শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:১৪:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

হবিগঞ্জে পুলিশের গুলিতে আহতের ঘটনায় সাবেক এসপিসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে পুলিশের গুলিতে আহতের ঘটনায় সাবেক এসপিসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

ঢাকা প্রেস,হবিগঞ্জ প্রতিনিধি:-


হবিগঞ্জে পুলিশের গুলিতে বিএনপি নেতাকর্মীদের আহতের ঘটনায় সাবেক পুলিশ সুপার এস এম মুরাদ আলিসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম বাদী হয়ে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে এই মামলাটি দায়ের করেন।

মামলার বাদী সামছুল ইসলাম জানান, পুলিশ সশস্ত্র অবস্থায় বিএনপি নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি করেছে। এতে ছাত্রদল, যুবদল ও বিএনপির তিন শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এই ঘটনায় তিনি মামলা দায়ের করেছেন এবং এফআইআরের দাবি জানিয়েছেন। আদালত মামলাটি পুনরায় শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ বলেন, আওয়ামী লীগ সরকারের পুলিশ বিএনপির শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি করেছে। এর আগেও একই ঘটনায় একটি মামলা করা হয়েছিল যা প্রভাব খাটিয়ে খারিজ করে দেওয়া হয়েছিল। তিনি আশা করেন, এবার আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় ন্যায় বিচার পাওয়া যাবে।