সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নন ক্যাডার নিয়োগের সংশোধিত বিধি পাস হওয়ার প্রজ্ঞাপন জারি

নন ক্যাডার নিয়োগের সংশোধিত বিধি পাস হওয়ার প্রজ্ঞাপন জারি

নন ক্যাডার নিয়োগের সংশোধিত বিধি পাস হওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই প্রজ্ঞাপনটি আপলোড করা হয়েছে। এই বিধির প্রজ্ঞাপন হওয়ার মাধ্যমে নন ক্যাডার নিয়োগের গতি ত্বরান্বিত হলো। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এখন দ্রুত সময়ের মধ্যে নন ক্যাডারদের নিয়োগ দেওয়ার কাজটি শেষ করবে বলে জানা গেছে। 

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, এত দিন নন ক্যাডার বিধিটি পাস করার অপেক্ষায় ছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী এটি পাস করেছেন। সেটি আজ প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে। এখন দ্রুত সময়ের মধ্যে ৪০তম বিসিএস থেকে নন ক্যাডারদের নিয়োগ করবে পিএসসি।


এ বিষয়ে জানতে চাইলে পিএসসির নন ক্যাডার শাখার একজন কর্মকর্তা আজ বিকেলে প্রথম আলোকে বলেন, নন ক্যাডার নিয়োগের সংশোধিত বিধির প্রজ্ঞাপন হাতে পেয়েছি। এখন যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়নের কাজ করা হবে। ৪০তম বিসিএসের নন ক্যাডারের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য আমরা বেশ কিছু কাজ এগিয়ে রেখেছি। এখন দ্রুত সময়ের মধ্যে নিয়োগের সুপারিশ করা হবে। 

তবে সে জন্য আমাদের কিছু কাজ করতে হবে সেগুলো এগিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়েছে। প্রার্থীদের চয়েস অপশন দেওয়ার কাজটি প্রথমে করা হবে। এ সংক্রান্ত নোটিশ জারি করার কাজটি চলমান।