সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মায়ের কবরের পাশে বাবার কবরে শায়িত হলেন ব্যান্ডতারকা শাফিন আহমেদ

মায়ের কবরের পাশে বাবার কবরে শায়িত হলেন ব্যান্ডতারকা শাফিন আহমেদ

আগে থেকেই কথা ছিল মায়ের কবরের পাশে বাবার কবরে শায়িত হবেন ব্যান্ডতারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ। হলেনও তাই। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৩টায় রাজধানী ঢাকার বনানী কবরস্থাানে বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্তর কবরেই শায়িত হলেন তিনি। পাশেই শায়িত মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম।

 

পাশে ছিলেন ভাই তাহসিন আহমেদ ও হামিন আহমেদসহ নিকটাত্মীয় এবং মাইলস সদস্যরা। এর আগে জোহরের নামাজের সময় গুলশান আজাদ মসজিদে আনা হয় তার মরেদেহ। মসজিদ প্রাঙ্গণে বাদজোহর গায়কের জানাজার নামাজ হয় এবং পরে সর্বস্তর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নিথর দেহ নেয়া হয় বনানী কবরস্থানে।

 

এর আগে সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গায়ককে বহন করা উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিমানবন্দর থেকে উত্তরার বাসায় কফিন নেয়া হয়। সেখানে একটি হাসপাতালের হিমঘরে রাখা হয় গায়কের মরদেহ।

 

প্রবাসীদের গান শোনোনোর জন্য গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন আহমেদ। গত ২০ জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্ট ছিল তার। কিন্তু তার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেয়ার পর গত ২৫ জুলাই সকাল ৬টা ৫০ মিনিটে মৃত্যু হয় তার।

 

১৯৭৯ সালে শাফিন আহমেদ গড়ে তোলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা জনপ্রিয় ব্যান্ড দল মাইলস। ১৯৮২ সালে প্রথম অ্যালবাম ‘মাইলস’ এবং ১৯৮৬ সালে ‘স্টেপ ফাদার’ দিয়ে মাইলসের নিজস্ব গান বাজারে আসে। এরপর ১৯৯১ সালে রিলিজ হয় প্রথম বাংলা অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ এই অ্যালবামের চাঁদ-তারা গানটি তখন বিপুল জনপ্রিয়তা পায়।

 

এরপর থেকে শুরু করে আজ পর্যন্ত শত শত শ্রোতপ্রিয় গান উপহার দিয়েছেন উপমহাদেশের এই অন্যতম সংগীত তারকা। চাঁদ তারা সূর্য, দরদিয়া, প্রথম প্রেমের মতো, জাদু, কতকাল খুঁজব তোমায়, ধি কি ধি কি, পাহাড়ি মেয়ে, পিয়াসি মন, জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও-এর মতো তুমলু জনপ্রিয় গানগুলি আজও শ্রোতাপ্রিয়।