বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪২:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাপানের দুই ওপেনারের বিশ্ব রেকর্ড, ২৫৮ রানের জুটি

জাপানের দুই ওপেনারের বিশ্ব রেকর্ড, ২৫৮ রানের জুটি

হংকংয়ে স্বাগতিক দল, জাপান ও চীনকে নিয়ে চলছে ইস্ট এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে বিশ্বরেকর্ড গড়েছে জাপান। চীনের বিপক্ষে ম্যাচে উদ্বোধনী জুটিতে জাপানের লাচলান ইমামাতো লাকে ও কেন্দেল কাদোওয়াকি ফ্লেমিং মিলে যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়েছেন।


বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চীনের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে নির্ধারিত ২০ ওভারে ২৫৮ রান তোলেন জাপানের লাচলান লাকে ও কেন্দেল ফ্লেমিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলায় যে কোনো জুটিতেই এটি সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। এর আগের সর্বোচ্চ রানের আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও  উসমান গনির দখলে ছিল। ভারতের দেরাদুনে ২০১৯ সালে  আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২৩৬ রান তুলে এই রেকর্ড গড়েছিলেন জাজাই-গনি।


মংকক মিশন রোড গ্রাউন্ডে এই রেকর্ড গড়ার পথে দুজনই সেঞ্চুরি হাঁকান। ২১ বছর বয়সী লাচলান লাকে ৬৮ বলে ৮ চার ও ১২ ছক্কায় ১৩৪ রান এং ২৮ বছর বয়সী কেন্দেল  ফ্লেমিং ৫৩ বলে ৩ চার ও ১১ ছক্কায় ১০৯ রান করেন। তাদের এই জুটি ভাঙতে চীনের অধিনায়ক ওয়েই গুয়ও লেই ৮জন বোলার ব্যবহার করেও সুবিধা করে উঠতে পারেননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই ওপেনারের সেঞ্চুরি পাওয়ার ঘটনাই মোটে দুটি।  জাপানের দুই ওপেনারের শতক হাকানোর আগে ২০২২ সালে বুলগেরিয়ার বিপক্ষে চেক প্রজাতন্ত্রের হয়ে সাবাউন দাভিজি ও ডাইলান স্টেইন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পুরো ২০ ওভার ব্যাট করেও কোনো উইকেট না হারানোর এটি দ্বিতীয় ঘটনা। প্রথমবার এমনটি ঘটে ২০২২ সালের ভালেটা কাপে। বুলগেরিয়ার বিপক্ষে   জিব্রাল্টারের দুই ওপেনার অবিনাশ পাই ও লুইস ব্রুস ২১৩ রানের জুটি গড়েন। তবে কোনো ব্যাটারি সেঞ্চুরি করতে পারেননি।

লাচলান লাকে ও কেন্দেল ফ্লেমিং এদিন টি-টোয়েন্টির এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন । দুজন মিলে ছক্কা  মেরেছেন ২৩টি। গত বছর হাংজুতে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ব্যাটসম্যানরা মেরেছিলেন ২৬টি ছক্কা। নেপাল সেদিন ৩ উইকেটে ৩১৪ রান তুলে গড়েছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টির  ইতিহাসে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।
 
এমন রেকর্ডে ভরা ম্যাচে জাপান পেয়েছে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয়। চীন ১৬.৫ ওভারে মাত্র ৭৮ রানে অলআউট হওয়ায় জাপান জয় পেয়েছে ১৮০ রানে!