শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

মাদকসহ আটক ৭ পাচারকারী, ট্রলারে মিলল ৪০ হাজার ইয়াবা

মাদকসহ আটক ৭ পাচারকারী, ট্রলারে মিলল ৪০ হাজার ইয়াবা

মঈনুদ্দীন শাহীন ( ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-


 

কক্সবাজারের টেকনাফ উপকূলে যৌথ অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ৪০ হাজার ইয়াবাসহ সাত মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোস্টগার্ড।
 

শনিবার (২২ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
 

আটক ব্যক্তিরা হলেন—সুলতান আহমেদ (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৬), মো. আব্দুল্লাহ (১৯), রিয়াজ উদ্দিন (২০), আব্দুল মান্নান (২৫), কামাল হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (২৯)। তারা টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
 

লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উপকূলবর্তী মহেশখালিয়া পাড়া সংলগ্ন সাগরে ট্রলারযোগে মিয়ানমার থেকে মাদকের একটি চালান পাচার হয়ে আসছে—এমন গোপন খবর পায় র‍্যাব ও কোস্টগার্ড। পরে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি ট্রলার চিহ্নিত করা হয়।
 

অভিযানের সময় উপকূলে নোঙর করা ট্রলারটিতে অবস্থানরত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ট্রলারের ইঞ্জিন রুমের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি ব্যাগ পাওয়া যায়, যেখানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় ট্রলারে থাকা সাতজনকে আটক করা হয়।
 

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।