শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চাঁদপুরে মা ইলিশ ধরার অভিযোগে ১১ জেলেকে ১ মাসে কারাদণ্ড

চাঁদপুরে মা ইলিশ ধরার অভিযোগে ১১ জেলেকে ১ মাসে কারাদণ্ড

ঢাকা প্রেস
চাঁদপুর জেলা প্রতিনিধি:-


চাঁদপুরে মা ইলিশ ধরার অভিযোগে ১১ জন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় ব্যাপক পরিমাণে অবৈধ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

 

রোববার (২০ অক্টোবর) কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় এই অভিযান চালানো হয়। চাঁদপুর কোস্টগার্ড স্টেশন মেঘনা নদীর মোহনা ও আশপাশের এলাকায় পরিচালিত অভিযানে ১১ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১০ কেজি ইলিশ মাছ এবং একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
 

জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয় এবং মাছ স্থানীয় দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। আটককৃত জেলেদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের চাঁদপুর নৌ-পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।