শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নবাবগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

নবাবগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

ঢাকা প্রেস

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


আজ নবাবগঞ্জ সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরুর সভাপতিত্বে অনুষ্ঠানে 
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার ও আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ দুরুল হোদা, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ গোলাম মোস্তফা উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের সহযোগী  অধ্যাপক এবিএম আবদুল হামিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ ও ইংরেজি বিভাগের প্রভাষক তামান্না তাবাসসুম উর্মি।

অনুষ্ঠানের শেষপর্বে ছিলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বেতার ও টেলিভিশনের শিল্পীরা অংশগ্রহণ করেন।