শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সড়কে শৃঙ্খলা ফিরাতে পরিবেশ উপদেষ্টার পরামর্শ

সড়কে শৃঙ্খলা ফিরাতে পরিবেশ উপদেষ্টার পরামর্শ

ঢাকা প্রেস নিউজ

 

সৈয়দা রিজওয়ানা হাসান যিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি সড়কে যানবাহনের গতি কমানোর ওপর জোর দিয়েছেন। তিনি মনে করেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সবচেয়ে প্রথম কাজ হল গাড়ির গতি কমানো।
 

১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরসহ সামনের সড়কের তিন কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল প্রবাসীসহ বিদেশিদের কাছে একটি ইতিবাচক বার্তা দেওয়া। ভবিষ্যতে দেশের অন্যান্য সড়কেও এ ধরনের নীরব এলাকা করা হবে। পাশাপাশি, হর্ন বাজানোর বিষয়েও নতুন নিয়ম করা হবে।
 

ডিএনসিসি জানিয়েছে, এই নীরব এলাকা বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণ উভয় দিকে স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত বিস্তৃত। এই এলাকায় পরিবেশ অধিদপ্তর, বিমানবন্দর ও বিআরটিএর যৌথ তদারকি থাকবে।