বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৭:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতের ভিসা পেল অবশেষে পাকিস্তান

ভারতের ভিসা পেল অবশেষে পাকিস্তান

বিশ্বকাপে অংশগ্রহণকারী একটি দল ছাড়া অন্যদের ভিসা হয়ে গিয়েছিল। সেই দলটি ছিল পাকিস্তান। দলটির সদস্যদের পাসপোর্ট আটকে ছিল ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে। যদিও আগামীকাল বাবর আজমের দলের দুবাই হয়ে ভারতের হায়দরাবাদের উদ্দেশে উড়াল দেওয়ার কথা।

এ অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে বৈশ্বিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বরাবর অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশ্য সেই নালিশের নিষ্পত্তিও হয়ে গেছে গতকাল রাতে, ভিসা মিলেছে পাকিস্তান দলের। ইসলামাবাদের ভারতীয় দুতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে বলা হয়েছে বলেও নিশ্চিত করেছে পিসিবি। তাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামীকাল দুবাইয়ে হয়ে পরদিন হয়তো ভারতের হায়দরাবাদে পৌঁছাবে ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলটি।


দুই প্রতিবেশী দেশের শত্রুতা নতুন কিছু নয়। তবে এই রাজনৈতিক বৈরিতায় আক্রান্ত খেলার মাঠও। গত সাফ ফুটবলে একেবারে শেষ মূহূর্তে পাকিস্তান দলকে ভিসা দিয়েছিল ভারত। পাকিস্তানের বিশ্বকাপ দলেরও পরিণতি একই হয় কিনা, তা নিয়ে উদ্বেগ ছিল দেশটির ক্রিকেটাঙ্গনে।

সেই উদ্বেগ কাটলেও ‘টিম বন্ডিং’য়ের জন্য দুই দিন দুবাই থাকার পরিকল্পনা বাদ দিতে হয়েছে পাকিস্তানকে। ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে গা গরমের ম্যাচ আছে বাবর আজমদের। ভিসা পাওয়ায় আগামীকাল বিশ্বকাপ খেলতে দেশ ছাড়তে পারে পাকিস্তান। তবে গতকাল অফিস সময় শেষেও ভিসা না পাওয়ায় ঝুঁকির মুখে ছিল তাদের নতুন সফর পরিকল্পনাও। দুবাইয়ে ‘টিম বন্ডিং’ না হলেও প্রথম গা গরমের ম্যাচের আগে ভারতে পৌঁছাতে পারছেন বাবররা।