শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৯:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পঞ্চগড়ে যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ

পঞ্চগড়ে যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ

ঢাকা প্রেস,পঞ্চগড় প্রতিনিধি:-

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় যুবদলের একটি কর্মীসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে মানিকপীর মাদরাসা মাঠে অনুষ্ঠিত এই কর্মীসভায় অংশগ্রহণকারীদের লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
 

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চারটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। বোদা থানার ওসি আজিমউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেংহারি ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের আয়োজনে এই কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছিল। কর্মীসভায় বোদা উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা, বেংহারি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওমর ফারুকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।