মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৫:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ বিজয়ী এমপিদের গেজেট হতে পারে , শপথগ্রহণ বৃহস্পতিবার

আজ বিজয়ী এমপিদের গেজেট হতে পারে , শপথগ্রহণ বৃহস্পতিবার

ইসি সূত্র জানায়, মঙ্গলবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিতদের তালিকা বা ফল সরকারি গেজেট আকারে প্রকাশ করবে ইসি। গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হবে নতুন সংসদ সদস্যদের। 

নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে রাষ্ট্রপতির স্বাক্ষর সম্বলিত বিজয়ী এমপিদের তালিকা আজ গেজেট আকারে প্রকাশ করা হতে পারে।”

তিনি বলেন, “গেজেট প্রকাশের পর বিজয়ী এমপিরা বৃহস্পতিবার বিকেল ৩টায় শপথগ্রহণ করবেন।”

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান বিচারপতির নেতৃত্বে অন্যান্য বিচারপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, নির্বাচন কমিশনার, রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন।

তবে, এখনও পর্যন্ত গেজেট প্রকাশের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।