সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রামে গ্রাসরুট ফুটবল দিবস উপলক্ষে প্রদর্শনী ম্যাচে অ-১৭ দল জিতেছে

চট্টগ্রামে গ্রাসরুট ফুটবল দিবস উপলক্ষে প্রদর্শনী ম্যাচে অ-১৭ দল জিতেছে

ক্রীড়া ডেস্ক (চট্টগ্রাম):-



সদ্য বাফুফের নিবন্ধন লাভ করা দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে গ্রাসরুট ফুটবল দিবস উপলক্ষে এক প্রদর্শনী ম্যাচ শনিবার বিকেলে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।


 

চট্টগ্রামে গ্রাসরুট ফুটবল দিবস উপলক্ষে প্রদর্শনী ম্যাচে অ-১৭ দল জিতেছে




তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে খেলার শেষ মিনিটে সিনিয়র টিমের স্টাইগার আরাফাতে এক মাত্র গোলে জুনিয়র টিম অ-১৪-১৫ দল কে হারিয়েছে কমলা জার্সি পরিহিত সিনিয়র টিম।

সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের আরাফাত এবং উদীয়মান ফুটবলার পুরস্কারে মনোনীত হয়েছেন জুনিয়র টিমের ১১ নং জার্সি (নবাগত ফুটবলার)।


 

চট্টগ্রামে গ্রাসরুট ফুটবল দিবস উপলক্ষে প্রদর্শনী ম্যাচে অ-১৭ দল জিতেছে — ছবি ২




৫০ মিনিটের এই প্রদর্শনী ফুটবল ম্যাচ পরিচালনা করেন সাবেক ফুটবলার ও উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, সহকারী রেফারি ছিলেন মোঃ রিফাত, ওমর ফারুক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা পরিদর্শন করেছেন অভিভাবক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শরীফ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ সালাউদ্দিন, সাবেক ফুটবলার মোঃ বাদল, একাডেমির পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার, সহকারী কোচ মোঃ মামুন এবং উপ কমিটির সদস্য মোঃ শাহেদ। ফুটবল ম্যাচের ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টিম ম্যানেজার ও পরিচালক সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।

আজ ২৪ মে, শনিবার গ্রাসরুট ফুটবল দিবস উপলক্ষে প্রীতি ম্যাচে একাডেমির বিভিন্ন বয়সের প্রায় ৬০ জন খেলোয়াড় অংশ গ্রহণ করে।

আগামী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে শনিবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত অ-১৭ একাডেমি কাপ ফুটবলের জন্য খেলোয়াড় বাছাই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন টিম ম্যানেজার বাবলা।