শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৮:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নিখোঁজ শিশুর মরদেহ ধানখেতে উদ্ধার

নিখোঁজ শিশুর মরদেহ ধানখেতে উদ্ধার

ঢাকা প্রেস
রাজবাড়ী প্রতিনিধি:-



দুই দিন ধরে নিখোঁজ থাকার পর মো. মিনহাজ (১২) নামে এক শিশুর মরদেহ স্থানীয় একটি ধানখেতে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

মিনহাজের মা খাজিজা বেগম জানান, গত রোববার বিকেলে খেলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়া মিনহাজ আর ফিরে আসেনি। স্থানীয় মোক্তার শেখের মাল্টা বাগানে শেষবার দেখা গিয়েছিল তাকে। পরিবারের বারবার অনুরোধ সত্ত্বেও, মোক্তার শেখ বাগানের চাবি দিতে রাজি হননি। পরিবারের অভিযোগ, মোক্তার শেখ মিনহাজকে কারেন্টের শক দিয়ে হত্যা করেছেন এবং তার দেহ খণ্ডিত করে ধানখেতে ফেলে রেখেছেন।
 

স্থানীয়রা জানান, মোক্তার শেখ তার বাগানের চারপাশে বিদ্যুৎ তার বেড়া দিয়ে রেখেছিলেন। সম্ভবত মিনহাজ বাগানে ঢুকতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। পরে মোক্তার শেখ তার দেহ গোপন করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ধানখেতে ফেলে রেখেছেন।
 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে মিনহাজের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিনহাজের পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা ন্যায় বিচারের দাবি তুলেছেন।