সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শেষ হলো জাভেদ আখতার-কঙ্গনা রনৌতের পাঁচ বছরের আইনি লড়াই

শেষ হলো জাভেদ আখতার-কঙ্গনা রনৌতের পাঁচ বছরের আইনি লড়াই

বিনোদন ডেস্ক:-

 

বলিউডের বর্ষীয়ান লেখক ও গীতিকার জাভেদ আখতার এবং অভিনেত্রী কঙ্গনা রনৌতের পাঁচ বছরের আইনি দ্বন্দ্ব শেষ হয়েছে। সর্বশেষ, গত মাসে মুম্বাই আদালত কঙ্গনার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তবে এবার, আদালতে উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে তারা তাদের মানহানি মামলা নিষ্পত্তি করেছেন।
 

শুক্রবার সকালে, জাভেদ আখতার ও কঙ্গনা রনৌত তাদের আইনজীবীদের সঙ্গে বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থিত হয়ে তাদের আইনি লড়াইয়ের সমাধান করেন এবং ২০২০ সালে দায়ের করা মানহানি মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।
 

কঙ্গনা সামাজিক মাধ্যমে সুখবরটি শেয়ার করে বলেন, “আজ আমি এবং জাভেদজি আমাদের আইনি লড়াই মিটিয়ে ফেললাম। মধ্যস্থতার ব্যাপারে জাভেদজি খুবই দয়ালু ও প্রাণবন্ত ছিলেন। তিনি আমার পরবর্তী সিনেমার জন্য গান লিখবেন বলেও কথা দিয়েছেন।”
 

২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনা বলিউডে স্বজনপোষণ বা ‘নেপোটিজম’ নিয়ে বিস্তর মন্তব্য করেছিলেন, যার মধ্যে গীতিকার জাভেদ আখতারকেও দায়ী করেছিলেন। এরপর জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন। যদিও আদালত কঙ্গনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল, কিন্তু এখন তা সমাধান হয়েছে।
 

আইনি দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দুই তারকা হাসিমুখে একে অপরকে সম্মান জানিয়ে কোর্ট চত্বরে একসঙ্গে ছবি তোলেন।
 

সূত্র: হিন্দুস্থান টাইমস