সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইডিপি পদে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আইডিপি পদে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কর্মসূচি সংগঠক (আইডিপি) পদে জনবল নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৪ জুলাই ২০২৪ পর্যন্ত। অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের পাশ হলেই এই পদে আবেদন করা যাবে। কোনো অভিজ্ঞতা ছাড়া অথাৎ ফ্রেসার বা সদ্য স্নাতক পাশ করেছেন এমন যে কেউ আবেদন করতে পারবে।


আবেদন ও নিয়োগের ক্ষেত্রে নারী, লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি বা প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হয়। বয়সের ক্ষেত্রেও কোন বাধ্যবাধকতা নেই। নিয়োগপ্রাপ্ত একজন কর্মীকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। কর্মসূচি সংগঠক, আইডিপি পদের কর্মীর কর্ম এলাকাগুলো হলো রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, খুলনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, গাইবান্ধা, কুড়িগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ।


আবেদন করতে হবে ব্র্যাকের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট (https://careers.brac.net) থেকে।