সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ক্যাশ অফিসার পদের বাংলাদেশ ব্যাংকের প্রিলির তারিখ প্রকাশ

ক্যাশ অফিসার পদের বাংলাদেশ ব্যাংকের প্রিলির তারিখ প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাশ অফিসার পদে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যাঁরা প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাঁদের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে। 


ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষা আগামী ১৮ আগস্ট হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।