সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির বাবা মারা গেছেন

জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির বাবা মারা গেছেন

ঢাকা প্রেসঃ
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম আর নেই। বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে আটটার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিসিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইজি রাজিউন।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মিমির বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

ফেসবুকে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, "আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। বাদ জোহর উত্তরা ১৪ নম্বর সেক্টরে মিমির বাসস্থানে মরহুমের জানাজা হবে। তার রুহের মাগফেরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু।"

সৈয়দ ফজলুল করিম পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মিমির মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন।

শোক: মিমির পরিবারের পাশাপাশি চলচ্চিত্রাঙ্গনের অনেকেই মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

আফসানা মিমি জানিয়েছেন, তার বাবার জানাজা শেষে তাকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লায় নানাবাড়িতে দাফন করা হবে।