মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৬:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নির্বাচনের ফলের গেজেট প্রকাশে ইসির অনুমোদন 

নির্বাচনের ফলের গেজেট প্রকাশে ইসির অনুমোদন 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ২৯৮ সংসদীয় আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর হোসেন। 
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আলমগীর হোসেন। 
ইসি আলমগীর বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের ফলাফলের গেজেট অনুমোদন করা হয়েছে। আজ সন্ধ্যায় সেটি প্রকাশ হবে। ২৯৮ আসনের ফলাফলের গেজেট পাস হয়েছে। ফলাফল যাচাই করা হয়েছে। সবকিছু ঠিক আছে। এরপরই আমরা গেজেট অনুমোদন করেছি।

নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ ছিল না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইসি আলমগীর বলেন, কে, কী বললো সেটা দেখা আমাদের দেখার কাজ। আমরা কোনো অনিয়ম গ্রহণ করিনি, নিয়ম মেনেই নির্বাচন হয়েছে।