শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

দুর্গাপূজার পর সাঁড়াশি অভিযান: আইজিপির ঘোষণা

দুর্গাপূজার পর সাঁড়াশি অভিযান: আইজিপির ঘোষণা

ঢাকা প্রেস নিউজ
 

দুর্গাপূজা উৎসব শেষ হলেই অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। শনিবার (১২ অক্টোবর) রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
 

আইজিপি বলেন, “আমরা পূজার পর ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক এবং ট্রাফিক ব্যবস্থাপনা সবগুলো নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করব।” তিনি আরও জানান, যে কোনো ধরনের অপরাধীকেই ছাড় দেওয়া হবে না, রাজনৈতিক প্রভাব যাই থাকুক না কেন।
 

আইজিপি জনগণের কাছে আহ্বান জানিয়ে বলেন, যে কোনো অপরাধী কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে। তিনি আশ্বাস দেন, সব ধরনের তথ্য গোপন রাখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।
 

আগামী বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানান আইজিপি। তিনি বলেন, পূজা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী দিনগুলোতেও এমন পরিস্থিতি বজায় রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাবে।
 

আইজিপি গতকাল তাঁতিবাজার এলাকায় ঘটে যাওয়া চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনার উল্লেখ করে বলেন, ওই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
 

এ সময় ঢাকা মহানগর কমিশনার মাইনুল হাসান এবং মন্দির কমিটির নেতৃবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।