শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫২:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে খুবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও জিরো পয়েন্ট অবরোধ

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে খুবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও জিরো পয়েন্ট অবরোধ

খুলনা ব্যুরো:-

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মো. মাছুদের পদত্যাগ দাবিতে আন্দোলন জোরদার হয়েছে। তারই ধারাবাহিকতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরাও আজ বুধবার কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
 

সকাল থেকেই ক্লাস বর্জন করেন খুবির শিক্ষার্থীরা, যার ফলে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে পাঠদান স্থগিত থাকে। পরে বিকেল তিনটায় একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা খুলনার গুরুত্বপূর্ণ জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। এর ফলে খুলনা-সাতক্ষীরা ও খুলনা-বাগেরহাট মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
 

তবে পুলিশের অনুরোধ এবং প্রচণ্ড গরমে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন এবং সড়কের এক পাশে শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেন।
 

এছাড়াও, কুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে দুপুর ১২টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে খুলনা সচেতন নাগরিক সমাজ, রেড জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।