শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

বাগেরহাটে বাস-ইজিবাইক সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

বাগেরহাটে বাস-ইজিবাইক সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

বাগেরহাট প্রতিনিধি:-

 

বাগেরহাটে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের বাসিন্দা মজিবর গাজীর ছেলে। আহতদের মধ্যে রয়েছেন নিহতের বাবা মজিবর গাজী (৫০), প্রতিবেশী রশিদ খান (৭৫) এবং ইজিবাইক চালক বাপ্পি (৩০)।
 

মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. তোমেজ উদ্দীন স্থানীয়দের বরাতে জানান, সিয়াম, তার বাবা এবং তাদের এক প্রতিবেশী ইজিবাইকে করে পিরোজপুর সদরে এক আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে বলভদ্রপুর বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
 

তিনি আরও জানান, সংঘর্ষে ইজিবাইকে থাকা চারজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিয়াম গাজীকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 

দুর্ঘটনার কারণ সম্পর্কে এসআই তোমেজ উদ্দীন বলেন, মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই ট্রাক পাশ কাটাতে গিয়ে উভয় যানবাহনের চালক পরস্পরকে দেখতে না পেয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।