সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ম্যাচসেরা পুরস্কারের অর্থ বন্যার্তদের দেওয়ার ঘোষণা মুশফিকের

ম্যাচসেরা পুরস্কারের অর্থ বন্যার্তদের দেওয়ার ঘোষণা মুশফিকের

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ৩৪১ বল খেলে ২২ চার ও ১ ছক্কায় ১৯১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। মোহাম্মদ আলীর বলে কট বিহাইন্ড হয়ে ফিরেছেন ৯ রানের আক্ষেপ নিয়ে। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার ও জিতে নিয়েছেন মুশফিকুর রহিম। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে পুরস্কারের অর্থ বন্যার্তদের দিয়ে দেয়ার ঘোষণা দেন মুশফিক। তিনি বলেন, 'আমি একটি ঘোষণা দিতে চাই। আমি আমার পুরস্কারের টাকা বাংলাদেশের বন্যাকবলিত মানুষকে দান করতে চাই।'


রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে অসাধারণ একটি ব্যাটিং ইউনিট হিসেবে খেলেছে বাংলাদেশ। ওই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করেছেন মোট পাঁচ জন। ৯৩ রানে আউট হয়েছেন সাদমান ইসলাম। দারুণ এক ফিফটি করেছেন মুমিনুল।

আক্রমণাত্মক ক্রিকেট খেলে ৫৬ রান করেছেন লিটন দাস। শেষদিকে মেহেদী হাসান মিরাজও খেলেছেন ৭৭ রানের ইনিংস। তবে সবাইকে ছাপিয়ে গেছেন মুশফিকুর রহিম।