বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:০৩:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভিয়েতনামে আলট্রা ট্রেইল ম্যারাথন রেস প্রতিযোগীতায় অংশ নিচ্ছে বাংলাদেশী দুই অ্যাথলেট

ভিয়েতনামে আলট্রা ট্রেইল ম্যারাথন রেস প্রতিযোগীতায় অংশ নিচ্ছে বাংলাদেশী দুই অ্যাথলেট

আগামী ০৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভিয়েতনামে আলট্রা ট্রেইল ম্যারাথন রেস প্রতিযোগীতায় বাংলাদেশ থেকে অংশ নিতে যাচ্ছেন ক্রীড়া দল আর্থ টাচড স্টেপস এর দুই অ্যাথলেট আর এ ইহসান ও ইমামুর রহমান।

বাংলাদেশ থেকে প্রথম দুই অ্যাথলেট এই আন্তর্জাতিক আলট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিতে যাচ্ছেন। প্রতিবছর ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে ১৯০ কিমি. দূরে অবস্থিত মক চাওতে অনুষ্ঠিত হয়ে থাকে এই আলট্রা ম্যারথন আসর। 

১০, ২১, ৪২, এবং ৭০ কিলোমিটার নিয়ে মোট ৪ টি ক্যাটাগরিতে এই প্রতিযোগীতার আয়োজন হয়ে থাকে। প্রতিবছরের ন্যায় এবারও ৩৫ টি দেশের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের এই দুই অ্যাথলেট ৭০ কিলোমিটার আল্ট্রা চ্যালেঞ্জে অংশ নিবেন।


এই আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশগ্রহণ প্রসঙ্গে ইহসান জানান, তিনি এর আগে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ম্যারাথন রেইস প্রতিযোগীতায় অংশ নিলেও এই প্রথম কোন আন্তর্জাতিক আলট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিচ্ছেন তিনি। 

ইমামুর রহমান বলেন, 'আমরা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ম্যারাথনে নিজেদের চেষ্টায় অংশ নিয়ে বাংলাদেশকে বিশ্ব অ্যাথলেটিকস অঙ্গনে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন দেশে অংশগ্রহণের পাশাপাশি আমাদের উদ্দেশ্য বাংলাদেশের পতাকা বহন করা এবং এর পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং শিক্ষা নিয়ে আরও কাজ করে যেতে চাই।'

ম্যারাথন রেস বিশ্বের একটি জনপ্রিয় স্পোর্টস, ২১.০৯৫ কি.মি দৌড়কে বলা হয় হাফ ম্যারাথন, ৪২.১৯৫ দৌড়কে বলা হয় ফুল ম্যারাথন। এবং ৫০ কি.মি থেকে শুরু হয় আল্ট্রা ম্যারাথন। আট্রা ট্রেইল ম্যারাথন একটি কঠিন খেলা, যেখানে অংশ নেওয়া অ্যাথলেটদের উঁচু নিচু পাহাড় এবং নানান অমসতল পথ বেঁধে দেওয়া একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়।