শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:১০:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ছয় দিনের রিমান্ডে

সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ছয় দিনের রিমান্ডে

ঢাকা প্রেস নিউজ

 

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ রিমান্ডের আদেশ দেন।
 

এর আগে, সোমবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে ধীরেন্দ্রনাথ শম্ভুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
 

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন এবং অনেকে দেশ ছেড়েছেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে গতরাতে ধীরেন্দ্রনাথ শম্ভুর গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
 

ধীরেন্দ্রনাথ শম্ভু বরগুনা-১ আসনে ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতবার মনোনয়ন পেয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।