শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৬:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মৌলভীবাজারে র‌্যাবের অভিযান: সাবেক এমপি ড. হেনরি স্বামীসহ গ্রেপ্তার

মৌলভীবাজারে র‌্যাবের অভিযান: সাবেক এমপি ড. হেনরি স্বামীসহ গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ


সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি এবং তাঁর স্বামী, সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

র‌্যাব-৯ এর একটি দল সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার মো. দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারের সঠিক কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে, সূত্র মতে, মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হিংসা ও হত্যাকাণ্ডের ঘটনায় তাদের নাম জড়িত থাকার অভিযোগ রয়েছে।