শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

৬ বাংলাদেশি মাঝিসহ ট্রলার অপহরণ করল আরাকান আর্মি

৬ বাংলাদেশি মাঝিসহ ট্রলার অপহরণ করল আরাকান আর্মি

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি দুটি ট্রলারসহ ছয়জন বাংলাদেশি মাঝিকে অপহরণ করেছে।
 

বুধবার (১৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ।
 

তিনি জানান, সোমবার বিকেলে টেকনাফের ঘাট থেকে ইট, বালি ও সিমেন্ট বোঝাই দুটি ট্রলার ছয়জন মাঝিসহ সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু নাফ নদীতে জোয়ার-ভাটার কারণে ট্রলার দুটি শাহপরীর দ্বীপে অবস্থান নেয়। পরের দিন, মঙ্গলবার, ট্রলার দুটি পুনরায় সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। তবে বুধবার পর্যন্ত তারা সেন্টমার্টিনে পৌঁছায়নি।
 

আবদুর রশিদ আরও জানান, জানা গেছে মিয়ানমারের আরাকান আর্মি ট্রলার দুটিকে ছয় মাঝিসহ ধরে নিয়ে গেছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
 

এ বিষয়ে টেকনাফস্থ ২ বিজিবি’র অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ জানান, ট্রলারসহ মাঝিমাল্লা অপহরণের বিষয়টি তার জানা নেই এবং কেউ এ বিষয়ে এখনো তাকে অবহিত করেনি।