শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বসতবাড়িতে পূর্ব পরিকল্পিত ডাকাতি, সম্ভাবত ডাকাতদলকে চেনায় যুবককে হত্যা

বসতবাড়িতে পূর্ব পরিকল্পিত ডাকাতি, সম্ভাবত ডাকাতদলকে চেনায় যুবককে হত্যা

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অস্ত্রের মুখে বাড়ির বাসিন্দাদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলকে ‘চিনে ফেলায়’ যুবককে হত্যা করে বাড়ি লুট করে চলে যায় ডাকাত দল। সোমবার (০৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের সুপারি ব্যবসায়ী শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
 

বসতবাড়িতে পূর্ব পরিকল্পিত ডাকাতি, সম্ভাবত ডাকাতদলকে চেনায় যুবককে হত্যা

 

খবর পেয়ে পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমানসহ জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

হত্যাকাণ্ডের শিকার যুবকের নাম হামিদুল ইসলাম আলে (২৯)। তিনি নগরাজপুর গ্রামের সুপারি ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে। মূলত তার বাবার সুপারি ব্যবসা তিনি দেখাশোনা করে আসছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
 

বসতবাড়িতে পূর্ব পরিকল্পিত ডাকাতি, সম্ভাবত ডাকাতদলকে চেনায় যুবককে হত্যা — ছবি ২

 

ভুক্তভোগী পরিবারের প্রধান শফিকুল ইসলাম জানান, আনুমানিক রাত ৩ টার দিকে ৬ থেকে ৭ জনের মুখোশ পরা সশস্ত্র ডাকাত দল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই তারা প্রত্যেকের রুমে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে। সবার হাত-পা, মুখ বেঁধে মারধর করতে থাকে। টাকা ও স্বর্ণালংকার কোথায় আছে, তা জানতে চায়। একপর্যায়ে বাড়িতে থাকা ১০ থেকে ১২ হাজার টাকা, ২ থেকে ৩ ভরি স্বর্ণালংকার এবং নারীদের শরীরে থাকা আরও দুই-তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

 

শফিকুল বলেন, ‘আমার ছেলে ডাকাত দলের সদস্যদের হয়তো চিনতে পেরেছিল। এজন্য ডাকাতরা তাকে বেদম মারপিট করে। মুখে কাপড় গুঁজে দিয়ে পেটাতে পেটাতে একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তারা টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। আমরা ছেলেকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পেয়েছি।’

 

শফিকুলের বরাতে তার চাচাতো ভাই শাহিন বলেন, ‘যারা ডাকাতি করতে এসেছিল খুব সম্ভবত তারা আলেদের পূর্বপরিচিত। আলের বাবা সুপারি ব্যবসা বাবদ ব্যাংকঋণের কথা তারা জানে। ডাকাতির সময় তারা “২৫ লাখ টাকা কোথায় রাখছিস” বলে আলের বাবাকে জেরা করেছে। আমার ভাই যে ২৫ লাখ টাকা ঋণ করবেন এটা ডাকাতরা কীভাবে জানলো? তবে তাদের ভাষা নাকি এই এলাকার ভাষা থেকে ভিন্ন।’

 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন বলেন, ‘পুরো বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। আলামতগুলো বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে এবং হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে। শীঘ্রই পুরো ডাকাত দলটিকে গ্রেফতার করতে সক্ষম হবো।'