শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪১:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৪৮)।
 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
 

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনস্থ ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপির টহল দল ভূরুঙ্গামারী ইউনিয়নের দলভিটা এলাকা থেকে মোজাফফরকে আটক করে। তিনি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার কালামাটি এলাকার মাদারগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
 

বিজিবি সূত্রে জানা যায়, বাগভান্ডার বিওপির কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৯৫৭/এমপি এর নিকট দিয়ে দু'জন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে খবর পান। পরে বাংলাদেশের আনুমানিক ৬০০ গজ অভ্যন্তরে ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাট বাজারে তারা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। এমন তথ্যের ভিত্তিতে বাগভান্ডার বিওপির নিয়মিত টহল দল ওই দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ওই দুজন নিজেদের বাংলাদেশী নাগরিক দাবি করেন। বাজারে ওষুধ কিনতে এসেছেন বলে জানান। পরে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে তাদের একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। এ সময় মোজাফফর নামের একজনকে আটক করা হয়। তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।
 

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, বাগভান্ডার বিওপি ভারতীয় এক নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো কার্যক্রম চলছে।