বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শ্রীলঙ্কার দল ঘোষণা এশিয়া কাপের আগের দিন

শ্রীলঙ্কার দল ঘোষণা এশিয়া কাপের আগের দিন

রাত পোহালেই মাঠে গড়াবে এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের আগে চোটে জর্জরিত শ্রীলঙ্কা শিবির। চোটের কারণে দিলশান মাদুশঙ্কা, দুশমন্থ চামিরা ও লাহিরু কুমারা, হাসারাঙ্গা ডি সিলভার মতো খেলোয়াড়দের তারা পাচ্ছে না। এ কারণেই দল ঘোষণা করতে লঙ্কান ক্রিকেট বোর্ডকে আজ মঙ্গলবার এশিয়া কাপ শুরুর আগের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

এশিয়া কাপের ১৭ সদস্যের দলে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মদুশানকে। দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন কুশল পেরেরা। যিনি সদ্যই ফ্লু থেকে সদ্যই সেরে উঠেছেন। এবারের এশিয়া কাপের ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। বাকি চারটি ম্যাচ আয়োজক দেশ পাকিস্তানে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ৩১ আগস্ট এশিয়া কাপ অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। 

এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহেশ থিকসানা, দুনিথ ওয়েল্লাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দাসুন হেমন্ত, বিনুরা ফের্নান্দো, প্রমোধ মাধুশান।