সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৯:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২৫ এপ্রিল, ২০২৫ থেকে প্রচারিত হচ্ছে “আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২”

২৫ এপ্রিল, ২০২৫ থেকে প্রচারিত হচ্ছে “আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২”

ঢাকা প্রেস-বিনোদন ডেস্ক:-



“আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২”, ২৫ এপ্রিল, ২০২৫ থেকে প্রচারিত হতে যাচ্ছে টেলিভিশন এবং ওটিটি প্লাটফর্মে। প্রতি শুক্র ও শনিবার বাংলা ভিশনে রাত ৮:১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭:১০ মিনিটে, দীপ্ত টেলিভিশনে রাত ৯:৩০ মিনিটে, এবং এক ই সাথে প্রতি শুক্র ও শনিবার নতুন পর্ব প্রচারিত হতে যাচ্ছে চরকিতে। ২০২২ সালে সাড়া জাগানো প্রথম সিজনের পর, “আর্ট অব প্লেটিং: সিজন ২” হতে যাচ্ছে আরো বড় পরিসরে ও আরো কঠিন কিছু চ্যালেঞ্জ নিয়ে। প্রতিযোগীরা তাদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবে নিজ নিজ প্লেটের ক্যানভাসে । “আমরা নতুন প্রজন্মের প্লেটিং শিল্পীদের অনুপ্রাণিত করতে চাই।”, বলেন আকিজ বশির গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খোরশেদ আলম।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা “প্লেটিং মায়েস্ট্রো” খেতাব, ১০,০০,০০০ টাকার পুরস্কার,প্লেটিং কোর্স, মিডিয়া প্রচার ও আকিজ টেবিলওয়্যার ডিনার সেট জিততে লড়াই করবেন। প্রথম রানার্স-আপ পাবেন ৫,০০,০০০ টাকা, দ্বিতীয় ৩,০০,০০০ টাকা, চতুর্থ-পঞ্চম ১,০০,০০০ টাকা, সঙ্গে সার্টিফিকেট ও স্বীকৃতি। 

 

প্রতিযোগীরা অনলাইনে নিজেদের প্লেটিংয়ের ছবি জমা দিয়ে যাত্রা শুরু করেন। উত্তীর্ণরা হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অডিশনে অংশ নেন, যেখানে নান্দনিকতা, কৌশল ও রন্ধনশৈলীর বিচারে তারা নিজেদের প্লেটে  শিল্পকর্ম তৈরি করেন। 

খাবারের উপস্থাপনার জাদু প্রত্যক্ষ করতে চোখ রাখুন টেলিভিশনের পর্দায় এবং ওটিটি প্লাটফর্মে , যেখানে প্রতিটি প্লেট একটি গল্প, এবং যেখানে সৃজনশীলতা সীমাহীন।