শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০১:২৮:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আখাউড়ায় যৌথবাহিনীর অভিযান: ভারতীয় মালামালসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আখাউড়ায় যৌথবাহিনীর অভিযান: ভারতীয় মালামালসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ঢাকা প্রেস
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌথবাহিনীর পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ আফজাল হোসেন প্রকাশ জুম্মান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
 

বুধবার রাত সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারের দ্বিজয়পুর গ্রামে অবস্থিত জুম্মানের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নিম্নলিখিত জব্দ করা হয়:

  • ২৭৯ পিস ভারতীয় শাড়ি
  • তিনটি প্যান্টের পিস
  • ৭৫০ পিস ভারতীয় মীরাকেল ক্রিম
  • ২টি পুরাতন ল্যাপটপ
  • ২টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল সেট
  • দেশীয় তৈরি ১টি দা, ৩টি ছোরা, ১টি টিন কাটা যন্ত্র, ২টি তার কাটার প্লাস এবং ১টি হেসকু ব্লেড

 

গ্রেপ্তারকৃত আফজাল হোসেন প্রকাশ জুম্মান উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকার দ্বিজয়পুর গ্রামের মৃত মাওলানা মো. মোখলেছুর রহমানের ছেলে।

 

আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জুম্মানকে আটক করা হয়। তার বিরুদ্ধে চোরাচালান ও অস্ত্র আইনে দুটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও, আলাদা এক অভিযানে বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।