মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ চট্টগ্রামে আওয়ামী লীগের মতবিনিময় সভা

আজ চট্টগ্রামে আওয়ামী লীগের মতবিনিময় সভা

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় নেতাদের এক মতবিনিময় সভা আজ (৩১ মার্চ) রোববার অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

 

মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের অন্তর্গত সাংগঠনিক জেলাগুলোর শীর্ষস্থানীয় নেতা, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য এবং দলীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

 

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় টিম সমন্বয়ক ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফসহ দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা।

 

মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের অন্তর্গত সাংগঠনিক জেলার শীর্ষস্থানীয় নেতা, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য এবং দলীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।