সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সান মারিনোকে হারিয়ে ইউরোপে ইতিহাস গড়ল বাংলাদেশ

সান মারিনোকে হারিয়ে ইউরোপে ইতিহাস গড়ল বাংলাদেশ

ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো ম্যাচ খেলতে নেমে স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনো জাতীয় ফুটবল দলকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

 

শনিবার (৬ জুন) সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তার জোড়া গোলেই আসে ঐতিহাসিক এই জয়। একই সঙ্গে এটি ছিল প্রধান কোচ থমাস ডুলির অভিষেক ম্যাচ, যা জয় দিয়ে রাঙালো বাংলাদেশ।

 

ফিফা র‍্যাংকিংয়ে ১৮১তম স্থানে থাকা বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ১৯তম মিনিটে শেখ মোরছালিনের নিখুঁত ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন তপু বর্মণ। ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলের বিপক্ষে বাংলাদেশের ফুটবল ইতিহাসে এটিই ছিল প্রথম গোল।

 

তবে ৩১তম মিনিটে স্বাগতিকরা ম্যাচে সমতা ফেরায়। নিকোলাস জিকোপেত্তি গোল করে সান মারিনোকে ১-১ সমতায় ফেরান। প্রথমার্ধের শেষদিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি সাদ উদ্দিন।

 

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। একাধিক পরিবর্তনের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে দলটি। অবশেষে ৮৬তম মিনিটে আবারও তপু বর্মণের পা থেকেই আসে কাঙ্ক্ষিত গোল। তার দৃষ্টিনন্দন শটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

 

শেষ মুহূর্তগুলোতে আর কোনো গোল করতে পারেনি সান মারিনো। ফলে ইউরোপের মাটিতে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ।

 

ম্যাচ শেষে গ্যালারিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশি সমর্থকেরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। 

 

ইউরোপের মাটিতে এই জয় বাংলাদেশের ফুটবল ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।