সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিরোধে যতো জড়াবেন আপনারা, ততো আনন্দে গীটার বাজাবে ফ্যাসিস্টরা

বিরোধে যতো জড়াবেন আপনারা, ততো আনন্দে গীটার বাজাবে ফ্যাসিস্টরা

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তাদের উৎসাহ দিয়ে এসেছেন। আন্দোলনের মুখে সরকার পতনের পরেও তিনি চুপ নেই। বিভিন্ন বিষয় নিয়ে দেশ সংস্কারের কথা বলছেন। চলমান নানা ইস্যু নিয়ে নিয়মিত নিজের মতামত ও পরামর্শ দিচ্ছেন। 

 

এবার তার মন্তব্যে ওঠে এলো, যে ঐক্যের জোড়ে দেশকে ফ্যাসিস্টদের কবল থেকে বাঁচানো সম্ভব হয়েছিল আজ সেই ঐক্যের অভাবই ফ্যাসিস্টদের আনন্দের খোরাক জোগাবে। গতকাল শনিবার মধ্যরাতে ফেসবুকে একটি গীটারের কথা শিরোণামে এক পোস্ট দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি এসময় লেখেন, ‘ফ্যাসিস্ট জানে আপনাদের ঐক্যই তাদের দেশছাড়া করেছে। এখন আপনাদের অনৈক্য তাদের ফেরার রাস্তা যদিওবা নাও করে, অ্যাট লিস্ট আপনাদের ঝগড়াঝাটি তাদের শান্তি দিবে।

 

আপনারা ঝগড়া করবেন আর তারা গীটার বাজাবে। আপনারা যতো বিরোধে জড়াবেন তারা ততো আনন্দে গীটার বাজাবে। এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা পরস্পর বিরোধী মত নিয়েও শ্রদ্ধার সাথে সহাবস্থান করবেন নাকি উনাকে গীটার বাজাতে দিবেন।’ পোস্টের শেষে জনপ্রিয় এ নির্মতা  ‘শুভরাত্রি।’ জানাতে ভুলেননি।