সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘ধুম ফোর’ সিনেমায় কি সত্যি দেখা যাবে রণবীর কাপুরকে?

‘ধুম ফোর’ সিনেমায় কি সত্যি দেখা যাবে রণবীর কাপুরকে?

বলিউডে বেড়েই চলেছে ফ্র্যাঞ্চাইজি সিনেমার সংখ্যা। এরমধ্যে অন্যতম জনপ্রিয় সিনেমা যশরাজ ফিল্মসের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি। দীর্ঘদিন ধরে 'ধুম' ফ্র্যাঞ্চাইজির পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছিলেন দর্শকরা। সিনেমাটির মুক্তির আগে থেকেই দর্শকের আগ্রহের শেষ নেই। এবার নতুন করে আলোচনায় ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির সিনেমা  ‘ধুম ফোর’। এই সিনেমায় রণবীর কাপুরের যোগদান দর্শকদের আরও উত্তেজিত করে তুলেছে।

 

পিঙ্কভিলার প্রতিবেদন বলছে, ‘ধুম ফোর’-এর মূল চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। সিনেমার এক সূত্র জানায়, রণবীরের সঙ্গে বহুদিন ধরে এ বিষয়ে কথাবার্তা চলছে। তিনি সবসময় সিনেমাটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। অবশেষে ফ্র্যাঞ্চাইজির মূল চরিত্র নিশ্চিত করা হয়েছে তাকে। 'ধুম ফোর' সিনেমাটি বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে নির্মিত হবে। দর্শকরা এমন কিছু দেখতে পাবেন যা আগে কখনো দেখেননি। সিনেমাটির শুটিং ২০২৫ সালের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২০২৬ সালে সিনেমাটি মুক্তি পাবে