শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল  ও সিপিএসসি, র‍্যাব ১৪, ময়মনসিংহ কর্তৃক যৌথ অভিযানে টাঙ্গাইল থেকে  অপহৃত ভিকটিম ময়মনসিংহে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার 

সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল  ও সিপিএসসি, র‍্যাব ১৪, ময়মনসিংহ কর্তৃক যৌথ অভিযানে টাঙ্গাইল থেকে  অপহৃত ভিকটিম ময়মনসিংহে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

টাঙ্গাইল সদর থানা এলাকার বাসিন্দা ভিকটিমের মাতা টাঙ্গাইল সদর থানায় অভিযোগ করেন যে, ১নং আসামী মোঃ নাহিদ (১৮), পিতা-মোঃ দুলাল, সাং-চৌধুরী মালঞ্চ, থানা ও জেলা-টাঙ্গাইল প্রায়শ তার মেয়েকে রাস্তা-পথে দেখা পেলে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার তারিখ ০৬ মার্চ  ২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন মীরপুর সাকিনস্থ বাদীর বাড়ীর পার্শ্বে মাদ্রাসা থেকে কোরআন শরীফ পড়ে বাড়ী ফেরার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা ১নং আসামী মোঃ নাহিদ (১৮) সহ অন্যান্য আসামীরা ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬, তারিখঃ ০৯/০৩/২০২৫ খ্রি., ধারাঃ ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) 
 

এরই প্রেক্ষিতে, অধিনায়ক, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল এবং সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ০৮ এপ্রিল ২০২৫ খ্রি. রাত অনুমান ০১:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ নাহিদ (১৮), পিতা-মোঃ দুলাল, সাং-চৌধুরী মালঞ্চ, থানা ও জেলা-টাঙ্গাইল‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 

উদ্ধারকৃত ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামীকে টাঙ্গাইল সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।