বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৯:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক শান্ত

বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক শান্ত

বাংলাদেশের বোলারদের দাপটে জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে বাংলাদেশ।
টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নাজমুল হোসেন শান্তের ছিল। মেঘলা আবহাওয়া ও উইকেটে থাকা ঘাসের সুবিধা নিয়ে বোলিং শুরু করে টাইগার বোলাররা। তাদের এই সিদ্ধান্ত পুরোপুরি কাজে লেগেছে।

তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদীর দারুন বোলিং জিম্বাবুয়েকে মাত্র ১২৪ রানে গুটিয়ে ফেলে।

তাসকিন আহমেদ ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।

মোহাম্মদ সাইফউদ্দিন ১৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুন বোলিং করেন। ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট শিকার করেন তিনি।

শেখ মেহেদী ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নেন।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রান করেন ক্লাইভ মাদান্ডে (৪৩)।

বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক শান্তও, ‘আজ সবাই খুব ভালো খেলেছে। তাসকিন, মেহেদী, আসলে সব বোলারই আজ ভালো শুরু করেছে এবং আমি তাতে খুব খুশি।’ 

আগামী রোববার (৫ মে) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।