সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৯:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেসরকারি সংস্থায় চাকরি বিজ্ঞপ্তি, বেতন ৮০,০০০ টাকা

বেসরকারি সংস্থায় চাকরি বিজ্ঞপ্তি, বেতন ৮০,০০০ টাকা

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার অ্যান্ড লাইফ বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি স্থায়ী ভিত্তিতে হিউম্যান রিসোর্স বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: হিউম্যান রিসোর্স ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি থাকতে হবে। অথবা সাইকোলজি/ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজারিয়াল/সুপারভাইজরি পদে অন্তত তিন বছর এবং বেসরকারি/আন্তর্জাতিক সংস্থায় অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। দল গঠন, সমস্যা সমাধান ও কাউন্সেলিংয়ে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ঢাকা ও চট্টগ্রামে ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: বনানী, ঢাকা
বেতন: মাসিক বেতন ৭০,০০০–৮০,০০০ টাকা (দক্ষতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)
সুযোগ–সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, স্বাস্থ্যবিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মুঠোফোন বিলসহ সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০২৩।