শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:০৪:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক:-

 

বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের হাতেই—এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেন, "গণতন্ত্রে জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি, ভুল সিদ্ধান্ত কীভাবে জনগণের জীবনকে প্রভাবিত করে। বাংলাদেশের জন্যও এর ব্যতিক্রম নয়।"
 

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ব্রুস।
 

ব্রিফিংয়ে এক সাংবাদিক সাম্প্রতিক বিক্ষোভ, চরমপন্থার উত্থান, ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন, নাৎসি প্রতীক ব্যবহার এবং কোকাকোলা ও কেএফসির বিরুদ্ধে অ্যান্টিসেমিটিক প্রচারণা নিয়ে প্রশ্ন তোলেন।
 

জবাবে মুখপাত্র বলেন, "আমরা এসব পরিস্থিতি সম্পর্কে অবগত এবং বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করছি। তবে এগুলো বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত বিষয়।"
 

এ সময় ব্রিটিশ এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে ব্রুস বলেন, এটি বাংলাদেশের আদালতের একটি স্থানীয় আইনি প্রক্রিয়া।