শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৪৩:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় তিন গ্রেপ্তার

লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় তিন গ্রেপ্তার

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-


সদর উপজেলার কাজির দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

 

শনিবার (১৬ নভেম্বর) ভোরে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: বাহার উদ্দিন, মোবারক হোসেন ও তুষার ইসলাম। তিনজনই সদর উপজেলার বাসিন্দা।
 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হিরালাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত কি না তা তদন্ত করা হচ্ছে। এছাড়া, হত্যাকাণ্ডের কারণ জানতে আটককৃতদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে।
 

উল্লেখ্য, গত ৮ আগস্ট রাতে সদর উপজেলার কাজির দিঘীরপাড় বাজারের মাতৃশিল্পালয় নামে হিরালাল দেবনাথের জুয়েলারি দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় পরেরদিন নিহতের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।