শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:০২:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

খুলনায় গুলি ও ধারালো অস্ত্রের হামলায় এক যুবক নিহত

খুলনায় গুলি ও ধারালো অস্ত্রের হামলায় এক যুবক নিহত

ঢাকা প্রেস,খুলনা প্রতিনিধি:-

 

শনিবার দিবাগত রাতে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় সংঘটিত একটি ভয়াবহ ঘটনায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন।
 

নিহত ব্যক্তি হলেন আশিকুজ্জামান রাসেল ওরফে পঙ্গু রাসেল (২৭)। তিনি শেরেবাংলা রোড আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে কুবা মসজিদের সামনে তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পঙ্গু রাসেলকে লক্ষ্য করে বুকের পাশে দুটি গুলি করে এবং দুই পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। এ সময় আরও দুজন ব্যক্তি ধারালো চাপাতির কোপে আহত হন।
 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
 

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত রাসেলের বিরুদ্ধে ডাকাতি, মাদক ও অস্ত্র আইনেসহ একাধিক মামলা রয়েছে।