শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৬:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

দুদকের চেষ্টা: পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য ৭১টি আবেদন

দুদকের চেষ্টা: পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য ৭১টি আবেদন

ঢাকা প্রেস নিউজ

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিকভাবে কাজ করছে। সংস্থাটি এ পর্যন্ত ৭১টি দেশে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। এই আবেদনের মাধ্যমে দুদক অন্যান্য দেশের সরকারকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে দিতে অনুরোধ করেছে।
 

আজ মঙ্গলবার, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত মাত্র ২৭টি দেশ থেকে জবাব পাওয়া গেছে।
 

দুদক মহাপরিচালক আরও বলেন, ইইউ প্রতিনিধি দলকে তারা অনুরোধ করেছেন যাতে তারা বাংলাদেশ থেকে অর্থ পাচার হওয়া দেশগুলোর সাথে যোগাযোগ করে এবং অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা করে।