শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মোহাম্মদপুর জোড়া খুন: পিচ্চি হেলালসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

মোহাম্মদপুর জোড়া খুন: পিচ্চি হেলালসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে।
 

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় মোহাম্মদপুরের রায়ের বাজার সাদিক খান আড়তের সামনে দুই গ্রুপের সংঘর্ষে নাসির ও মুন্না নামের দুই যুবককে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানিয়েছেন, এই ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলেন রাহুল (২২), শাহরুখ (২৩), রয়েল (২৫), পারভেজ (২৩) ও ইমন ওরফে অ্যালেক্স ইমন (২৭)। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
 

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পেছনে দুই গ্রুপের আধিপত্য বিস্তারের বিষয়টি কাজ করতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।